Header Ads

KhaLed KhaN
Website

' বন্ধু '

শব্দটা আমার অনেক প্রিয় একটা
শব্দ।
এই পৃথিবীতে মা- বাবা, ভাইয়ের পর এই
বন্ধুদেরকেই সবচেয়ে আপন বলে জানি
এবং মানি।
সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত
অনেক বন্ধু পেয়েছি। কিন্তু তাদের
বেশিরভাগই ছিলো সল্পক্ষনের বন্ধু।
তবে যারা এখোনো সাথে আছে
তাদেরকেই সবচেয়ে কাছের এবং ভালো
বন্ধু বলে জানি। বিপদে আপদে সবাইকে
না পেলেও একজনকে সবসময়ই কাছে পাই। সে আমার ভাবনাগুলো বুঝতে
পারে, বুঝতে পারে চাল চলন। নাম
উল্লেখ করছি না। হয়তো সেই শালা
বুঝেও গেছে যে এটা তাকেই উদ্দেশ্য করা। আমাদের মারামারি, ধরাধরি
,দুস্টুমি, ঝগড়া অলটাইম আনলিমিটেড
চলতেই থাকে। জীবনের আনন্দ নিই
এই বন্ধুদের কাছ থেকেই।
এখন তো আবার ব্যাপক টাকাপয়সা
ছাড়া বন্ধুত্ব হয় না। দামী রেস্টুরেন্টে
খাওয়া দাওয়া, সেলফি তোলা ছাড়া তো
আজকাল বন্ধুত্ব পূর্ণতা পায় না।
কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল এরকম.
নয়। নিয়মিত দামী রেস্টুরেন্টে হয়তো
আমর খেতে যেতে পারি না, নিয়মিত
সেলফি আপলোড ও হয়তো আমরা করতে
পারি না। তবুও আমাদের কোন আফসোস
নেই। কারণ আমাদের বন্ধুত্ব এতোই
মজবুত যে এটা সামান্য কটা টাকার
ওপর নির্ভর করে না।
আমরা যখন খুশি হয়ে বন্ধুদের একটা
এক টাকার চকলেট খাওয়াই, তখন
সবাই সেটা থেকেই দামী চিকেন গ্রীলের
আনন্দ খুজে নিই।
হ্যাঁ, এমনই মজবুত আমাদের বন্ধুত্ব।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন
আমাদের বন্ধুত্বে যেন কারো নজর না লাগে।
যেন বেচে থাকে আমাদের
বন্ধুত্ব আজীবন। বেচেঁ থাকে ভাতৃত্ববোধ।

No comments:

Powered by Blogger.